সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় আটজনের বিষপান, গেল ২ প্রাণ

রিপোর্টারের নাম / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫

রাজশাহীর দুর্গাপুরে বিভিন্ন কারণে গত ২৪ ঘণ্টায় বিষপানে নারী-পুরুষসহ আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে দুই নারীর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৫) ও উপজেলার তেবিলা গ্রামের রন্টুর স্ত্রী তহমিনা (৩০)।

বিষপান করা অন্যরা হলেন- উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশু সন্তান তানজিমুল, কানপাড়া গ্রামের বিথি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) ও সায়বাড় গ্রামের হাবিবা খাতুন (১৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মেহেদী হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় বিষপানে হাসপাতালে আটজন ভর্তি হন। এর মধ্যে পাঁচজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দুই নারী মারা যান। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্গাপুর থানার এসআই ইব্রাহীম আলী বলেন, এসব ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর