সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

তাহিরপুরে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজন।

আমির হোসাইন স্টাফ রিপোর্টার। / ৩২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

আমির হোসাইন

স্টাফ রিপোর্টার :

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ৩০ পারা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন অটোরাইস মিল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সুমনের সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাদল মিয়া, রাখাব উদ্দিন ও আবুল হুদা, আহ্বায়ক কমিটির সদস্য ইমদাদুর হুদা ও আমির শাহ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমান, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েম, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মাহবুব মল্লিকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন, “বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে জাতি শোকাহত। তবে গণতন্ত্র পুনরুদ্ধার ও অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান ১৮ কোটি মানুষের হৃদয় থেকে কখনো মুছে যাবে না।”

তিনি আরও বলেন, “মাতা বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের অভিভাবক। তাঁর দেশ পরিচালনার সাহসী ও দূরদর্শী কর্মকাণ্ড জাতি চিরদিন স্মরণ করবে।”
আলহাজ্ব আনিসুল হক মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা যেন তাঁর সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।” পাশাপাশি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবার ও বিএনপি পরিবারের সকলকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।

অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর