সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

​কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত: গঠনতন্ত্র প্রণয়নে উপকমিটি গঠন

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

​রংপুরে ‘কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি’র এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আরকে রোড সংলগ্ন আইডিয়াল মোড়স্থ জনতা ক্লিনিকে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— সমিতির গঠনতন্ত্র প্রণয়ন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, সদস্য সংগ্রহ অভিযান জোরদার করা এবং চাঁদা রশিদ তৈরি। এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এ্যাডহক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে যেকোনো তফসিলী ব্যাংকে সমিতির নামে একটি ব্যাংক হিসাব খোলা হবে।

সমিতির কার্যক্রমকে সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক করতে গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে। এই উপকমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন প্রফেসর মোঃ মোস্তাফিজার রহমান। কমিটির অন্য দুই সদস্য হলেন জনাব মোঃ আতিয়ার রহমান ও জনাব মোঃ আসাদুজ্জামান ফারুক।

সভায় এ্যাডহক কমিটির আহ্বায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান এবং সদস্য সচিব ডাঃ শাহ্ শাহাজাদা পিন্টু উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন:
​জনাব মোঃ আমজাদ হোসেন চৌধুরী
​প্রফেসর মোঃ মোস্তাফিজার রহমান
​জনাব মোঃ আতিয়ার রহমান
​জনাব মোঃ শহিদুল হক লাবু
​জনাব মোঃ শাহজাহান বাবু
​জনাব মোঃ আব্দুল গাফফার
​জনাব মোঃ আসাদুজ্জামান ফারুক (সাধারণ সদস্য) প্রমুখ। ​সভায় বক্তারা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সমিতির মাধ্যমে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর