সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

রংপুর -১ আসনে যাচাই বাছাইয়ে জাতীয় পার্টির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

ভ্রাম্যমাণ প্রতিনিধি রংপুর ঃ / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি
রংপুর ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারী) রংপুর-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের দাখিল করা ৯টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৮টি মনোনয়নপত্র বৈধ এবং ১টি মনোনয়নপত্র জাতীয় পার্টির অবৈধ ঘোষণা করা হয়েছে।

দ্বৈত নাগরিকপত্র সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। বাকি ৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন–বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জননেতা রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান সজীব, নাগরিক পার্টি এনসিপির আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, বাসদ মার্কসবাদীর আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমান। 

রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান জানায়, ৮টি মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
 জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী সাংবাদিকদের জানান আমি মহামান্য আদালতে আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল করব আমি মনে করি ইনশাআল্লাহ আদালতের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত চলে আসবে ন্যায্য বিচার পাবো ইনশাআল্লাহ। লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেব এবং আপনাদের দেওয়া মহামূল্যবান ভোটে বিজয়ী হব।

তিনি আরো বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঘোষণা দিয়েছিলেন, দাখিলকৃত মনোনয়নপত্রে বড় ধরনের ভুল না থাকলে মনোনয়নপত্র বাতির করা হবে না। কিন্তু আমার সামান্য ত্রুটি থাকার কারণে আমার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর