সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

গোদাগাড়ীর পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭ নম্বর দেওপাড়া ইউনিয়নের পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে আয়োজিত এই জানাজায় শত শত বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজায় অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেন। অনেককে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ের প্রশ্নে তিনি আজীবন দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার ইন্তেকালে বিএনপি পরিবারসহ সারাদেশে শোকের ছায়া নেমে আসে।

গায়েবানা জানাজা শেষে বিএনপির নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর