সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম লালদীঘি ময়দানে গাউছুল আজম কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি

আধ্যাত্মিকতার পুনর্জাগরণের ঐতিহাসিক কিংবদন্তি হযরত গাউছুল আজম (রা.) : মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.)।

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায় যুগে যুগে যারা ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাঁরা কালের বুকে শ্রেষ্ঠত্বের মুকুট ধারণ করে চিরধন্য হয়েছেন। সময়ের পরিক্রমায় এমন একজন কালজয়ী ব্যক্তিত্ব হলেন খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)। নবীজি (দ.) এর অনুসরণ ও অনুকরণে তিনি যেমন অনবদ্য ব্যক্তিত্ব ছিলেন তেমনি স্বীয় অনুসারীদেরকেও পবিত্র কুরআন—সুন্নাহ ও নবীজি (দ.) এর ভালোবাসার তালিম দিয়েছেন। ফলশ্রম্নতিতে আধুুনিকতার ভয়াল স্রোতে হারিয়ে যাওয়া যুব সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি করেছেন অভূতপূর্ব রূহানী জাগরণ। হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে রয়েছে প্রতিদিন মুহাব্বতের নিয়তে এগারোশত এগারো বার দরূদে মোস্তফা, ফয়েজে কুরআন, মোরাকাবা, জিকিরে জলী ও জিকিরে খফির অনুশীলন। শুধু তাই নয় আরো রয়েছে তাওয়াজ্জুহর মাধ্যমে প্রিয় রাসূল (দ.) নূরে বাতেন ক্বলবে নেওয়ার ঐশী ব্যবস্থা। যে নূর পুরুষ তরিক্বতপন্থীরা তাওয়াজ্জুহ বিল হাজের এর মাধ্যমে দরবার শরীফে এসে গ্রহণ করতে পারে। মহিলার নিজ নিজ ঘরে বসে তাওয়াজ্জুহ বিল গায়েবের মাধ্যমে গ্রহণ করতে পারে, তাই কোনো মহিলাকে দরবার শরীফে আসতে হয় না। আধুনিক যুগে এর চেয়ে বিজ্ঞানময় ও বাস্তবসম্মত তরিক্বত সত্যিই বিরল। যেখানে নেই শরীয়তের বিন্দু পরিমাণ লঙ্ঘন ও সুন্নাতে মোস্তফার সামান্য ঘাটতি। খলিফায়ে রাসূল (দ.) এর এ এক মহান ও মকবুল তরিক্বত যেখানে এসে নসিব হয় মহান রবের নৈকট্য ও প্রিয় রাসূল (দ.) এর সান্নিধ্য যা একজন সাধারণ মানুষকে মুমিনে কামেলে রূপান্তরিত করে, সুবহানআল্লাহ।

সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও খলিলুল্লাহ্, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে অনুষ্ঠিত ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত গাউছুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী।

বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম আহমদী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি—সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর