সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

রংপুরে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির (কেন্দ্রীয় কমিটি) আত্মপ্রকাশ: ১৭ সদস্যের এ্যাডহক কমিটি গঠন।

বিশেষ প্রতিনিধি: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি নতুন অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রংপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের মধ্য দিয়ে সন্ধ্যায় ১৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ‘এ্যাডহক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির নামকরণ করা হয়েছে – কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর।

​নবগঠিত এই কমিটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জেলা রেজিস্ট্রার জনাব মো: মনিরুল হক প্রধানকে আহবায়ক এবং রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
​উক্ত এ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন:
১. জনাব প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, কারমাইকেল কলেজ, রংপুর।
২. জনাব একেএম দৌলত আকবর -পিপিএম, পুলিশ অফিসার, ডিএমপি, ঢাকা।
৩. জনাব মোঃ আতিয়ার রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
৪. জনাব শহিদুল আলম লাবু, বিশিষ্ট ব্যবসায়ী.
৫. মোঃ শাহজাহান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী।
৬. জনাব মোঃ আব্দুল গফফার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
৭. জনাব মনিরা বেগম (মুন্না), শিক্ষিকা।
৮. জনাব মোঃ মেনহাজুল হক, শিক্ষা প্রকৌশলী।
৯. ড. নির্মল চন্দ্র রায়, ডিন, সিলেট বিশ্ববিদ্যালয়।
১০. জনাব গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়।
১১. সোমা চক্রবতী, শিক্ষিকা।
১২. জনাব মোঃ তরিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।
১৩. জনাব মোঃ আশরাফুল আলম আশরাফ, পরিচালক।
১৪. জনাব মোঃ ইসলাম জনি, সহকারী পরিদর্শক, রংপুর সিটি কর্পোরেশন।
১৫. আল মাহমুদ কবির রোমেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
​উক্ত কমিটি গঠনের সময় জানানো হয় যে, কমিটির সদস্য পদগুলো জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করা হয়নি। এই কমিটি আগামীতে কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে এবং একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন, শ্রদ্ধাবোধ ও ছোট বড় সকলের প্রতি ভালবাসা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর