সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ

মোঃ আমির হোসেন স্টাফ রিপোর্টার / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মোঃ আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪০ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করেছে বিজিবি।

রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের ১টি পরিত্যাক্ত ঘরে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯৫০০ কেজি ভারতীয় ফুসকা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-৪০ লক্ষ টাকা।

অভিযানে সেনাবাহিনীর অফিসারসহ ১৫ জন এবং বিজিবির জেসিও-১০০১২ নায়েব সুবেদার কাজী মো: কামাল এর সাথে ১৪ জন সদস্যসহ সর্বমোট ৩০ জন অংশগ্রহন করেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় জিরা এবং ফুসকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর