সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

কারমাইকেল কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর ড. মো: আবুল হোসেন মন্ডল

তরিকুল ইসলাম, রংপুর / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

তরিকুল ইসলাম, রংপুর

​ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন প্রফেসর ড. মো: আবুল হোসেন মন্ডল (৫১৬৩)। তিনি পূর্বে একই কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১১ ডিসেম্বর এই তথ্য জানানো হয়। প্রফেসর ড. মো: আবুল হোসেন মন্ডলের এই পদায়নের খবরে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।

​কলেজের প্রাণিবিদ্যা বিভাগের একজন অভিজ্ঞ ও পরিচিত শিক্ষক হিসেবে প্রফেসর ড. মো: আবুল হোসেন মন্ডল এবার অধ্যক্ষের গুরু দায়িত্ব গ্রহণ করলেন। তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি কারমাইকেল কলেজের শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলে।

এ প্রসঙ্গে কলেজের একজন শিক্ষক বলেন, “ড. আবুল হোসেন মন্ডল স্যার কলেজের একজন অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ। তাঁর মতো একজন অভিজ্ঞ শিক্ষাবিদকে অধ্যক্ষ হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমরা আশা করি, তাঁর নেতৃত্বে কারমাইকেল কলেজ তার গৌরবময় ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

​ঐতিহ্যের ধারক কারমাইকেল কলেজ:
​১৯১৬ সালে প্রতিষ্ঠিত কারমাইকেল কলেজ উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসের বহু ঘটনার সাক্ষী এই কলেজটি এখনও লাখো শিক্ষার্থীর উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। প্রফেসর ড. মো: আবুল হোসেন মন্ডলের নেতৃত্বে কলেজটি নতুন মাত্রায় উন্নীত হবে, এমনটাই আশা করছেন শিক্ষাবিদ ও অভিভাবকমহল।

এদিকে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র প্রফেসর ড. মোঃ আবুল হোসেন মন্ডল অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় কলেজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories