সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম / ৫০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া: বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসিক আলোচনা সভা ও দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৬ ডিসেম্বর বগুড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকারমূলক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক এ.এস.এম রায়হান, যুগ্ম সম্পাদক মোঃ আহসান হাবিব আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার নাগিস, কার্যনির্বাহী সদস্য মোঃ আল-মামুন তালুকদার, মোঃ রবিউল আলম, মোঃ আকাশ মোল্লা, মোঃ বোরহান উদ্দিন, মোঃ জিম হোসেন প্রমুখ।

সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর