সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নেতৃবৃন্দের শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

​মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় তারা কলেজের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

​কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হন।
​সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শিক্ষাব্যবস্থা, অবকাঠামো এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চিত্র তুলে ধরেন। জবাবে মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন। তিনি কারমাইকেল কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় প্রাক্তন ছাত্রদের ভূমিকার প্রশংসা করেন এবং কলেজের সার্বিক উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

​আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত একটি বিশেষ স্মরণিকা মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরারকে উপহার হিসেবে দেওয়া হয়।
​নেতৃবৃন্দ শিক্ষা উপদেষ্টার মূল্যবান সময় ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কারমাইকেল কলেজের উন্নয়নে প্রাক্তন ছাত্র সমিতি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর