সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা;

সৌদিআরব থেকে_ছাদেক আহমাদ। / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সৌদিআরব থেকে_ছাদেক আহমাদ।

রিয়াদ দূতাবাসে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাথে_মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেনের মতবিনিময়,

২৪-নভেম্বর২০২৫, সোমবার দুপুরে রিয়াদ দূতাবাস কার্যালয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের গণমাধ্যম কর্মীদের একটি প্রতিনিধি দল মতবিনিময় সভায় উপস্থিত থাকেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভি সৌদিআরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁনের নেতৃত্বে উপস্থিত ছিলেন দৈনিক নবযুগ পত্রিকার সৌদিআরব প্রতিনিধি বাপ্রসাফের উপদেষ্টা পরিষদের জাহাঙ্গীর আলম, ফোরামের সিঃসহ-সভাপতি এনটিভি সৌদিআরব প্রতিনিধি প্রধান (সহকারী) মাসুদ রানা, ফোরামের সাধারণ সম্পাদক বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিন, ফোরামের দপ্তর সম্পাদক বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম সহ আরো অনেকে।

উক্ত সভায় সৌদিআরবস্থ ৩২ লাখ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা উঠে আসে, মতবিনিময়ের এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের আবেগ প্রবণতায় জানান_ স্যার,আপনি এই প্রবাসে আমাদের অভিভাবক। ইতিমধ্যে আমরা নিরাপদ জীবন যাপনে অত্যান্ত সংঙ্কিত যে কতিপয় চাঁদাবাজ ও অপহরণ দুষ্কৃতকারীরা সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের শ্রম বাজারকে আতঙ্কিত করে তুলছে। যে কোন সাধারণ প্রবাসী কে অপহরণ করে মুক্তিপণ দাবি করে শুধু তাই নয়! মুক্তি পণ দেওয়ার পরও অনেকেই লাশ হয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, এই ভয়াবহতা চলতে থাকলে সৌদিআরব সরকার কর্তৃক আমাদের শ্রমবাজারে নিষেধাজ্ঞা জারিও হতে পারে।

তাই এই বিষয়ে বাংলাদেশ সরকার ও দূতাবাস কর্তৃক দ্রুত পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে কতিপয় চাঁদাবাজ অপহরণ কারীরা গ্রেফতার হলেও অনায়াসে তারা ছাড়া পেয়ে আরো ভয়ংকর রুপে অপহরণ কে পেশা হিসেবে বেছে নিয়ে কাজ করছে, কে বা কারা তাদের সহযোগীতা করছে এই বিষয়ে বিশেষ নজরদারি করা আইনি সহায়তা জোরদার করা প্রয়োজন মনে করছি।
মতবিনিময় কালে মান্যবরের হাতে সময় সাময়িক বিষয়ে ফোরামের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন।মান্যবর রাষ্ট্রদূত কর্তৃক বিষয়গুলো সার্বিক বিবেচনায় পদক্ষেপের আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর