সংবাদ শিরোনাম
লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সুরের মূর্ছনায় ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ২৮বিজিবিসহ টাস্কফোর্সের অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি,থ্রি-পিস ও কসমেটিক্স জব্দ

আমির হোসাইন স্টাফ রিপোর্টার / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

আমির হোসাইন
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার মঈনপুর নামক স্থানে একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে ট্রাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে একটি ইজ্ঞিন চালিত নৌকা বিপুল পরিমান অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে টাস্কফোসের অভিযানে সুনামগঞ্জের সরকারী ম্যাজিস্ট্রেটমোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী,জেসিও-১০৫২২ এর নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ১৯ জন বিজিবি”র সদস্য,৪জন পুলিশ সদস্যসহ মোট ২৪ জন অভিযান পরিচালনাকালে একটি মালিক বিহনীন ইজ্ঞিন চালিত কাঠবডি নৌকাসহ ১২২৯ পিস অবৈধ ভারতীয় শাড়ি,২০৮ পিস থ্রি পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স আটক করা হয়।

যার বর্তমান সর্বমোট সিজার মূল্যে ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ শত টাকা।

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতি জানান,বিজিবি”র সদর দপ্তরের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরচালান প্রতিরোধে আমাদের বিজিবি”র আভিযানীক কার্যক্রম ও গোযেসন্দা নজরদারি স্থলপথের সাথে সাথে নৌপথে ও অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ অবৈধ ভারতীয় শাড়ি,থ্রি পিস এবং কসমেট্রিক্র সামগ্রী সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন,সুনামগঞ্জের বিশাল সীমান্ত এলাকায় ১৯টি বিওপির সদস্যরা সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন। এই নিরাপত্তা সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর