সংবাদ শিরোনাম
সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সীমান্তের অবৈধ বিড়ি বাণিজ্যে কারা জড়িত, অনুসন্ধানের দাবি কবি আবুল বশর আনসারীর লেখনীতে সিলেটের শেকড়ের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে: চিত্রনায়ক হেলাল খান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত High Rollers Question Whether Messi Casino Bonus Offers Beat Competitor Sites রিয়াদে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিআইএস ইংরেজি শাখার গভর্নিং বডির নির্বাচন বয়কটের ঘোষণা বিএনপি প্রার্থীদের*
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বগুড়াকে আধুনিক শহরে রূপান্তর করতে ধানের শীষে ভোট দিন — সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার

রিপোর্টারের নাম / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদন:- বগুড়া জেলার কাহালু উপজেলায় তরুণ ভোটার ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও তরুণদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

প্রধান অতিথির বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মোঃ মোশারফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “বগুড়াকে একটি আধুনিক ও গতিশীল শহরে রূপান্তর করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গঠনে যুবসমাজের মতামত বড় ভূমিকা পালন করে।”

আরমান ডলার আরও বলেন, তরুণদের ইতিবাচক সহযোগিতা ভবিষ্যতের রাজনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিময় করবে এবং বগুড়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করা প্রয়োজন।

সাংগঠনিক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আবু রায়হান, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতিন খন্দকার টিটু, এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতা ফিজিওথেরাপিস্ট মোঃ আব্দুর রশিদ, জিসাস জেলা কমিটির সদস্য মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লা ও মোঃ বোরহান উদ্দিন।

এ ছাড়াও কাহালুর তরুণ ভোটারদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ সাব্বির হোসেন, মোঃ মিলন মিয়া, মোঃ রিফাত হোসেন, মোঃ ফয়সাল আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর