সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

মিরপুর মডেল থানায় এশিয়ান টিভি রিপোর্টার আটক — সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

রিপোর্টারের নাম / ৬০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর মডেল থানায় সাক্ষাৎকার নিতে গিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক শিহাব উদ্দিনকে আটক করার অভিযোগ উঠেছে। সংবাদ সংগ্রহের মতো পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে এভাবে হয়রানি করা ও আটক করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

ঘটনাটি ঘটে ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। জানা যায়, এশিয়ান টিভির রিপোর্টার মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র ক্রাইম রিপোর্টার নজরুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার উল্লাস মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমনের সাক্ষাৎকার নিতে থানায় যান। সাক্ষাৎকার চলাকালীন হঠাৎ করেই সাংবাদিক শিহাব উদ্দিনকে থানার কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন উপস্থিত অন্যান্য সাংবাদিকরা।

সাংবাদিক নেতারা জানান, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সাংবিধানিক অধিকার এবং এটি পেশাগত দায়িত্বের অংশ। অথচ কর্তৃপক্ষের এমন আচরণ শুধু পেশাগত মর্যাদার অবমাননাই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক শিহাব উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে, এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সাংবাদিক নেতারা আরও বলেন,“এ ধরনের বেআইনি হয়রানি গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর