সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ৫ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

আমির হোসাইন স্টাফ রিপোর্টার: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আমির হোসাইন স্টাফ রিপোর্টার:

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া সুনামগঞ্জ জেলার ৫ জনসহ সারাদেশের মোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত না হয়েও বা আন্দোলনে সম্পৃক্ত না থেকেও তালিকাভুক্ত হওয়া ব্যক্তিদের নাম জেলা কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু নাম যাচাইয়ে দেখা গেছে— অনেকেই আহত হননি, কেউ কেউ আন্দোলনে সম্পৃক্তও ছিলেন না। আবার কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে।”

এসব অনিয়মের কারণে মন্ত্রণালয় ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন ও বরিশাল বিভাগের ২ জনসহ মোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে। এর মধ্যে দ্বৈততার কারণে ২৩ জন এবং আহত না হওয়া ও আন্দোলনে সম্পৃক্ত না থাকা ১০৫ জনের গেজেট বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া ব্যক্তি ও যারা তাদের সহায়তা করেছেন, সেই সঙ্গে বেআইনিভাবে সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গেজেট বাতিল হওয়া সুনামগঞ্জ জেলার ৫ জন হলেন—
১. মোঃ রুহুল আমিন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৪৪৫
২. মোফাজ্জল হোসেন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৪৯১
৩. মোঃ আফতাব উদ্দিন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৫৭১
৪. আল-হেলাল মো. ইকবাল মাহমুদ, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৫৮৫
৫. মো. মোবারক হোসেন, শ্রেণী ‘গ’, গেজেট নাম্বার- ৬০১

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃতভাবে আহত ও অবদান রাখা যোদ্ধাদের মর্যাদা রক্ষায় যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় মন্ত্রণালয়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর