সংবাদ শিরোনাম
মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

আজ ২৮ অক্টোবর ২০২৫ ইং রোজ মঙ্গলার বিকাল ৩ ঘটিকার গুনাগরী খাসমহল মোক্তার টাওয়ারে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে দেশে আগত ফাউন্ডেশনের দায়িত্বশীলদের সম্মানে এক সংবর্ধনা এবং মরহুম মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদারের ইছালে সাওয়াব উপলক্ষ্যে সংগঠনের নেওয়া ব্যাপক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা ফাউন্ডেশননের সম্মানিত অর্থ সচিব আবুধাবী শারজার বিশিষ্ট ব্যবসায়ী তরুন সমাজ সেবক মোহামমদ রুহুল আমিনের সভাপতিত্বে সহকারী অর্থ সম্পাদক মীর মোহাম্মদ জিল্লুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

হাফেজ মোহাম্মদ এনামুল হক এর কুরআন তেলোয়াত ও তাহমিদ মুনতাসীর এর নাতে রাসুল (দ.) পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবুধাবী শারজার বিশিষ্ট ব্যবসায়ী-সারজা লেবার কমিউনিটির সত্বাধীকারী তরুন সমাজ সেবক মোহাম্মদ শাহজাহান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- সৌদি আরবের বিশিষ্ট ব্যাবসায়ী তরুন সমাজ সেরক মোহাম্মদ কফিল উদ্দীন। আলোচনায় অংশ গ্রহন করেন, মোহাম্মদ হেফাজ উদ্দীন, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দীন ও মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন, প্রমুখ।

অনুষ্ঠানে- বিভিন্ন দেশ থেকে আগত ফাউন্ডেশনের দায়িত্বশীলদের কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এবং প্রবাসী ফাউন্ডেশনের সাবেক সফল সভাপতি মরহুম মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার এর ইছালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল, স্মরণ সভা ও জেয়াফত আয়োজন সহ দুই দিন ব্যাপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।

সভাপতির আলোচনায় মোহাম্মদ রুহুল আমিন বলেন, আমাদের ফাউন্ডেশনের সাবেক সফল চেয়ারম্যান মরহুম মোহাম্মদ নাজিম উদ্দীন ছিলেন আমাদের আত্মার আত্মীয়। যার জীবনের প্রতিটি মুহুর্ত মানুষের কল্যানে নিয়োজিত ছিলেন। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories