সংবাদ শিরোনাম
রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; গোদাগাড়ীর রাজাবাড়ি হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার ও মুরগি খামার পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ইসলামী ব্যাংক থেকে অন্যায় ভাবে চাকুরীচ্যুত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার যৌক্তিক আন্দোলনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সমর্থন।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স,ম, হামেদ হোসাইন বলেছেনঃ ইসলামী ব্যাংক থেকে দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে প্রায় সাড়ে ৫হাজার কর্মকর্তা কর্মচারীকে গণহারে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিন্দনীয়।

তিনি আরও বলেন ইতিমধ্যে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ দুই শতাধিক বৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে বিনা নোটিশে অন্যায়ভাবে ছাটাই করেছেন।

আবার মূল্যায়ন পরীক্ষার নামে চট্টগ্রাম বিদ্বেষী একটি চক্র সম্পূর্ণ হিংসার বশিভূত হয়ে ৪ হাজার ৯৫৩জনকে ওএসডি করে তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত চরম অমানবিক।

এহেন অমানবিক অবিবেচনামূলক সিদ্ধান্ত অসংখ্য পরিবারের রুটি-রুজির উপর হস্তক্ষেপ বলে মন্তব্য করে তিনি বলেন- পূর্বেকার ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃক অন্যায় অনিয়মের দায় সাধারণ কর্মকর্তা কর্মচারী কেন নিবে?।

২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা হতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বাঁশখালী উপজেলা শাখার দলিয়া কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

উপজেলা শাখার সভাপতি জননেতা মাওলানা বশির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ নুরুল আমিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আবদুল মালেক আশরাফী, প্রবাসী নেতা মুহাম্মদ আলী আছগর খাঁন, জাহাঙ্গীর আলম, অধ্যাপক কাজী সুলতান আহমদ, মাওলানা মনসুর আলম, মাস্টার সিরাজুল হক, মাওলানা মোজাম্মেল হক, মাস্টার হামিদুর রহমান সিকদার, ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন জাহেদ, হাফেজ মাওলানা ইসহাক, যুব ফ্রন্ট সভাপতি সিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ ওসমান গণী সিকদার, এডভোকেট মনসুর আলম, ছাত্রসেনার সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী ইফাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দীন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories