সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল কৃষিবিদ শামিম

মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, গত ১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে মাদকাসক্ত করে তাদেরককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমরা সেটা করতে চাই না, আমরা তরুণদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে তাদেরকে নৈতিক, শারীরিক ও মানসিক ভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে গড়ে তুলতে চাই। এজন্য আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মাধ্যমে তরুণদের সন্ত্রাস ও মাদকমুক্ত গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলে চাই।

শুক্রবার বিকেলে মোংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফাইনাল খেলায় মোংলার পৌর দল ও রামপালের পেড়িখালী দল অংশগ্রহণ করে। এতে মোংলা পৌর দল চ্যাম্পিয়ান হয়। পরে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে শামীম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ সালাম. জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টুটুল,
বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি শাহআলম শেখ, মোংলা পৌর সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর