সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন ও অস্বাস্থ্যকর রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ৭১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও লাইসেন্স ছাড়া রেস্তোরাঁ পরিচালনার দায়ে দুই ব্যক্তির কাছ থেকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার শেখেরখীল, পশ্চিম পুঁইছড়ি ও চাম্বল
বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানে শেখেরখীল এলাকায় ভূগর্ভস্থ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি বাল্কহেড ড্রেজার ও প্রায় ২ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি পশ্চিম পুঁইছড়ি এলাকায় এক হাজার ঘনফুট বালু ও পরিবহনের জন্য ব্যবহৃত দুটি মিনিট্রাক জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে চাম্বল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও রেস্তোরাঁ পরিচালনার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন এবং অস্বাস্থ্যকর রেস্তোরাঁর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর