সংবাদ শিরোনাম
রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইয়াকুব ভাই, সবার কাছে দোয়া চেয়েছেন রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সৌদিআরব বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়- গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

গোদাগাড়ীতে তারেক রহমানের নির্দেশ অমান্য করে থামছে না হাইব্রিড অনুপ্রবেশ, ওরাও এখন বিএনপি

রিপোর্টারের নাম / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ-

হাইব্রিড নেতাকর্মীদের দলে জায়গা না দিতে কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী, অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাকর্মী ঠেকাতে ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির কমিটি গঠনে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। কিন্তু তারপরও হাইব্রিড অনুপ্রেবশকারীদের ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্নস্তরে বিএনপিতে আবির্ভাব ঘটছে হাইব্রিড নেতাদের। আন্দোলনের মাঠে ছিলেন না, মামলা-হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না, ঘরছাড়াও হতে হয়নি।বিগত দিনে ব্যবসা-বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে।তারাই এখন বনে গেছেন বিএনপির দাপুটে হর্তাকর্তা।এসব হাইব্রিড অনুপ্রবেশকারী নেতাদের সঙ্গে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে। যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, তারাই এখন নানা জায়গায় দখল-চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে বিএনপিকে বেকায়দায় ফেলছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।আবার হাইব্রিড অনুপ্রবেশকারীরাই এখন বিএনপির তৃণমূলের ত্যাগীদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন।রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নে গত ১৭ বছর ধরে জয় বাংলা তথা আওয়ামীলীগ এর সংস্পর্শে থেকে বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে দলের তৃণমূল কর্মীদের মাঝে দারুণ ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।এ ধরনের হাইব্রিড নেতৃত্বের কারণে সারা বাংলাদেশেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন তথা দেশ সংস্কার ব্যহত হবে বলে জাতীয়তাবাদী শক্তির তৃণমূলের সকল নেতা কর্মীগণ সংশয় প্রকাশ করেছেন। অবিলম্বে দলের ভিতর শুদ্ধাচার অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপিকে ঢেলে সাজানোর জন্য উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন ৭নং দেওপাড়া ইউনিয়নের জাতীয়তাবাদী শক্তির সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। তারা জানান এখানেও বিএনপিতে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাদের ছড়াছড়ি। হাইব্রিড নেতাদের দাপটে কোণঠাসা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা।বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বলছেন, বিএনপির সুদিনের সম্ভাবনায় এখন অনেক হাইব্রিড নেতা জুটতে শুরু করেছেন, আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী খোলস পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে চাচ্ছেন। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা থাকলেও বিভিন্ন কায়দা-কানুন করে দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে সখ্য গড়ে দলের ভিতরে নাম লেখানোর চেষ্টা করছে। এসব নেতাকর্মীই দেশের বিভিন্ন জায়গায় অপকর্মে জড়িয়ে পড়ছেন। চতুর প্রকৃতির হাইব্রিড নেতারা সুযোগ বুঝে সটকে পড়লেও ধরা খাচ্ছেন বিএনপির কতিপয় নেতাকর্মী। যাদের অপকর্মের দায়ে বহিষ্কার হতে হচ্ছে অনেককে।বিএনপিতে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাদের দৌরাত্ম্য সর্ম্পকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, হাইব্রিড নেতাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এরই মধ্যে দল থেকে নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে। দলে যোগদান অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এরপরও বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অনেকে অনেক অপকর্ম করছেন। যাদের সঙ্গে বিএনপির ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপির দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, পরিশ্রম করেছেন দল তাদের মূল্যায়ন করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীকে বিভিন্ন সময়ে আশ্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.

Categories