সংবাদ শিরোনাম
লন্ডনে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সুরের মূর্ছনায় ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে তিন সাংবাদিক, জুলফিকার-ইলিয়াস-হাসান নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আইনজীবী শফিকুল আলম (লিটন) সুরঝংকার একাডেমির সভাপতির মাতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের বড় ছেলে সালমান সরকারের ৪র্থ জন্মবার্ষিকী উদযাপিত বিএনপির ক্যাডাররা নিজেদের দলের লোকদেরও হত্যা করছে: নাহিদ ইসলাম সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি নুরুল ইসলাম
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

আমীরে জামায়াতের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত-                                               

   মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মান্যবর রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার জি. খোজিন এক সৌজন্য বৈঠকে মিলিত হন। তিনি বৈঠকের শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর মি. এ্যানটন চেরনোভ। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানানো হয়। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মান্যবর রাষ্ট্রদূত মস্কোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে আমীরে জামায়াতকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর