সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

তাহিরপুর শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ষ্টাফ রিপোটার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তিন জনকে পুলিশের সহযোগিতার আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক।
সোমবার বিকেলে গোপন সংবাদ এর ভিত্তিত্বে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন শান্তিপুর নদী থেকে আটক করা হয়।
জানা গেছে,উপজেলার চিহ্নিত বালু খেকো চক্রের সদস্যরা প্রকাশ্যে শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন করে পরিবহনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশের সহযোগিতার অভিযান চালায়। এসময় নৌকা ও বালু সহ উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়ন গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে তাহের মিয়া(২০),টাকাটুকিয়া গ্রামের মৃত আবু তাহের এর ছেলে নজির আহমেদ(২৬) ও বাদাঘাট ইউনিয়নের কাদির মিয়ার ছেলে বিজয় আহমদ(২৬)কে ১টি ষ্টীলের নৌকায় অনুমানিক ৬০ ঘনফুট বালিসহ আটক করে।
পরে আটককৃত দের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক। তিনি জানান জব্ধ কৃত ১ টি নৌকা তাহিরপুর থানার ওসি সাহেবের জিম্মায় প্রদান করা হয়। আর দন্ড প্রাপ্ত্যদের থানায় সোপর্দ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।
ওসি দেলোয়ার হোসেন জানান,কারাদণ্ড প্রাপ্ত্যদের মঙ্গলবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর