সংবাদ শিরোনাম
মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

কুষ্টিয়ার বারখাদায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার / ২৪৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার

২৯ আগষ্ট ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার বারখাদা ১৩ নং ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ত্রিমোহনী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
তিনি বলেন, “দেশের চলমান সঙ্কট নিরসনে ইসলামপন্থী নেতৃত্বের বিকল্প নেই। জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে।”
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি নমিনি মাওলানা মুফতি আমির হামজা।

তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জামায়াত সবসময় মাঠে থাকবে। দেশকে দুর্নীতি ও অন্যায়ের হাত থেকে রক্ষা করতে ইসলামি নেতৃত্বকে সামনে আনতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক। তিনি বলেন, “শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আসবেই।

সমাবেশে সভাপতিত্ব করেন মুজাহিদুল ইসলাম সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আলতাফ হোসেন আলকা, জামায়াত নেতা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories