সংবাদ শিরোনাম
মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়; যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের আওয়ামী লীগের সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত ও গ্রেফতারের দাবি এলাকাবাসীর উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

চট্টগ্রামে দৈনিক স্বদেশ বিচিত্রা’র সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর এর প্রাণনাশ চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ৩৫৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

দৈনিক স্বদেশ বিচিত্রা’র সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর এর প্রাণনাশ চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা স্বদেশ বিচিত্রা, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে দুপুর দুইটায় স্বদেশ বিচিত্রা পত্রিকার সহযোগী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও প্রাইমারী চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রকৌশলী গোলাম ছরওয়ার চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক – খবর বাংলা ২৪ ডটনেট,সম্পাদক ও প্রকাশক – ঐতিহাসিক বিগ ভলিউম বাঁশখালী, দিপাল অনিন্দ্য পাল “বিভাগীয় প্রধান দৈনিক স্বদেশ বিচিত্রা, স্বদেশ বিচিত্রা পত্রিকার বিশেষ প্রতিনিধি আবদুল হান্নান হীরা, মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি ও মোঃ আমজাদ হোসেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রমূখ।

বক্তারা বলেন, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক দেশ বরণ্য সাংবাদিক ও কবি অশোক ধরের উপর প্রাণনাশের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়ে হয়রানি করার প্রতিবাদ জানান ও দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান।

আরো বলেন, এই ধরনের নেক্কারজনক ঘটনা সাংবাদিকদের নিরাপত্তার কথা পুনরায় ভাবিয়ে তুলেছে। এখনই সময় সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এ দেশে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। অথচ এখন তাদেরই হত্যা, হত্যার চেষ্টা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।

এটি এদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত সাংবাদিক অশোক ধরের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Categories