সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার হাজীরহাট থানার বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ রাজ্জাক গ্ৰেফতার  স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain স্পেন কাতালোনিয়া বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান // Young BNP Leader Layebur Rahman Appointed Organizing Secretary of BNP Catalonia (Partial Committee), Spain চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় উদ্যোগ — আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ট্রাস্টকে আন্তরিক কৃতজ্ঞতা; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** হজ্ব ও মদিনা শরীফ জিয়ারতের ফজিলত: মাওলানা মোঃ জাকারিয়া খাঁন সিরাজী চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা;
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

রিপোর্টারের নাম / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত তিন নেতার শাস্তি প্রত্যাহার করা হয়। তাঁরা নবঘোষিত কমিটিতে নতুন পদ পেয়েছেন।

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট ‘আংশিক পূর্ণাঙ্গ’ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হলে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হয়।

শাখা কমিটিতে সভাপতি হয়েছেন সুলতান আহমেদ এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। সিনিয়র সহসভাপতি হয়েছেন শাকিলুর রহমান, আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। কমিটিতে রয়েছেন ২৫ জন সহসভাপতি, ২৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৩ জন সহসাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদুল মিঠু।

এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন আর রাফি খান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী এবং আইনবিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন।

বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে আংশিক কমিটি দেওয়া হয়েছে। তবে কোনো ছাত্রী হলে কমিটি ঘোষণা করা হয়নি। শাহ্ মখদুম হলে সভাপতি যুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক মোশারফ হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে সভাপতি আবদুল্লাহ আল মোবারক ও সাধারণ সম্পাদক রেজোয়ান ইসলাম, শেরেবাংলা ফজলুল হক হলে সভাপতি মারুফ হাসান ও সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ।

বিজয়-২৪ হলে সভাপতি গাজী ফেরদৌস হাসান ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাকিব, মাদার বখ্শ হলে সভাপতি কাজী তানভীর আহসান ও সাধারণ সম্পাদক সাইক রহমান, শহীদ জিয়াউর রহমান হলে সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইমুন ইবনে অরন।

শহীদ হবিবুর রহমান হলে সভাপতি হাবিবুল বাশার প্রিন্স ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান, মতিহার হলে সভাপতি হাসিম রানা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নিশাত, সৈয়দ আমীর আলী হলে সভাপতি মেহেদী হাসান বিশ্বাস ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ। নবাব আবদুল লতিফ হলে সভাপতি মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক মৃদুল হোসেন এবং শহীদ শামসুজ্জোহা হলে সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার।

হল কমিটিগুলোকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এর আগে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত তিন নেতার শাস্তি প্রত্যাহার করা হয়। তাঁরা নবঘোষিত কমিটিতে নতুন পদ পেয়েছেন। এর মধ্যে আহসান হাবিব ও ফারুক হোসেন হয়েছেন সহসভাপতি এবং হাসিবুল হাসান হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর