সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত; বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত। তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার বৌলাই নদীতে ড্রেজার বন্ধে অভিযানে ম্যাজিস্ট্রেটের সহযোগীর উপর হামলা ড্রেজার সিন্ডিকেটের; এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরণ: হাজী মনু মিয়া এতিমখানায় দোয়া মাহফিল মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা; শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল, তিন শতাধিক শিক্ষকের উপস্থিতি; ​আর্তমানবতার অকুতোভয় সেনানি: কুমিল্লার জাবের হোসাইন ও এক ‘অদম্য’ উপাখ্যান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে সৈয়দপুরে র‍্যালি ও অগ্নিকাণ্ড–ভূমিকম্প বিষয়ক মহড়া
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে হাটহাজারী উপজেলা শাখা জামায়াতে ইসলামির গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত।

মোঃ জাকিরুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম। / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে
হাটহাজারীতে জামায়াতে ইসলামির গণসমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত গণ সমাবেশে “গণমানুষের একটি গণদাবী খুনী হাসিনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

আজ (৫ই আগষ্ট )বিকাল ৩:০০ ঘটিকায় হাটহাজারী পৌরসভাধীন ডাকবাংলো চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেছেন,” দেড় হাজার শহীদ পরিবার,চার হাজার পা হারা, চোখ হারা পঙ্গুত্ববরণকারী পরিবারসহ বঞ্চিত, নির্যাতীত, নিপীড়িত ও বৈষম্যের শিকার গনমানুষের এখন একটাই গণদাবী খুনী হাসিনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

উক্ত গনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন।

উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় গনসমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরী ও মোঃ মিজানুর রহমান,হাটহাজারী পৌরসভা আমির মাহমুদুল করিম, উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য এমরান হোসেন, এস. এম. রাশেদ, মো: ইসহাক ও আব্দুল আজিজ খান,ফরহাদাবাদ আমির অধ্যাপক খোরশেদুল আলম এনাম, ধলই ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিবুল হাসান,মির্জাপুর ইউনিয়ন সভাপতি এডভোকেট আরিফুল ইসলাম,ফতেপুর ইউনিয়ন সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান তালিব,চিকনদন্ডী ইউনিয়ন সভাপতি এডভোকেট বরকত উল্লাহ কাওছার,বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ , নাঙ্গলমোড়া ইউনিয়ন সভাপতি মো এনায়েত উল্লাহ চৌধুরী, গুমানমর্দন ইউনিয়ন সভাপতি আবু তৈয়ব, ছিপাতলী ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন, মেখল ইউনিয়ন সভাপতি মো: জাফর ইকবালসহ প্রমুখ নেতৃবৃন্দ।

উক্ত গণ সমাবেশে বক্তারা বলেন, আগে ফ্যাসিস্ট খুনী হাসিনার দৃশ্যমান বিচার হতে হবে এবং সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন। তাহলে আশা করা যায়, বিপ্লবোত্তর নতুন দেশ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত,নির্ভয়ের ও বৈষম্যমুক্ত বাংলাদেশ।

গণসমাবেশের পর গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি হাটহাজারী মাদরাসার সামনে থেকে হাটহাজারী মডেল থানার সামনে দিয়ে বাসষ্ট্যান্ড হয়ে রাঙ্গামাটিও কাছারী সড়ক অতিক্রম করে আবার ডাকবাংলোতে এসে পৌঁছায়।

উপজেলা সভাপতি জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে গণ মিছিলটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর