আমির হোসাইন,
স্টাফ রিপোর্টার:
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। প্রার্থিতা ঘোষণার পর থেকেই উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রাজপথের লড়াকু ও কারা নির্যাতিত নেতা হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, শিক্ষিত, নম্র ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। পাশাপাশি একজন সমাজসেবক হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে জানা গেছে।
প্রার্থিতা ঘোষণার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপদে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক ভোটারের মতে, তাহিরপুরের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন।
এ বিষয়ে মোঃ আবুল কালাম আজাদ বলেন, “আমি সারা জীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থেকেছি। জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। নির্বাচিত হলে তাহিরপুর উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, অবহেলিত তাহিরপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং স্বচ্ছ ইমেজের কারণে এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনি উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩