
মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহী-৩ পবা ও মোহনপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল হক মিলনের পক্ষে গণসংযোগ করেছে জাতীয়তাবাদী তাঁতি দল।
তাঁতি দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি নওহাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় তাঁতি দল ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা তাঁতি দলের সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের পক্ষে ভোট প্রার্থনা করেন।
নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তারা দাবি করেন, শফিকুল হক মিলন নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।
গণসংযোগ চলাকালে নেতারা স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩